সৈয়দপুরে জ্যাক ব্র্যান্ডের গাড়ি মেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জ্যাক গাড়ির মেলা
জ্যাক গাড়ির মেলা

নীলফামারীর সৈয়দপুরে জ্যাক ব্র্যান্ডের গাড়িমেলা বসেছে। কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার আদানী মোড়ে গতকাল রোববার তিন দিনব্যাপী এই মেলার উদ্বোধন হয়।
দেশে জ্যাক ব্র্যান্ডের গাড়ির বাজারজাতকারী প্রতিষ্ঠান এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড ও সৈয়দপুরের পরিবেশক তারিক মটরস যৌথভাবে মেলাটির আয়োজন করেছে।
এতে জ্যাক ব্র্যান্ডের ছয়টি মডেলের পিকআপ প্রদর্শিত হচ্ছে।
মেলার উদ্বোধন করেন নীলফামারী শিল্প ও বণিক সমিতির সভাপতি এস এম সফিকুল ইসলাম ডাবলু। এ সময় শিল্পপতি সিদ্দিকুল আলম, সিকান্দার আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রথম দিনে পাঁচটি পিকআপ বিক্রি হয়েছে বলে জানান পরিবেশক তারিকুল ইসলাম। অ্যানার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের রংপুর বিভাগীয় ইনচার্জ সদরুল আমিন জানান, প্রায় প্রতিদিনই দেশের রাস্তায় এই ব্রান্ডের গাড়ি নামছে।