সৈয়দ আবদুল হামিদ অগ্রণী ব্যাংকের নতুন এমডি-সিইও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৈয়দ আবদুল হামিদ অগ্রণী ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সম্প্রতি দায়িত্বভার নিয়েছেন। এর আগে তিনি এ ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ছিলেন। তিনি ১৯৮৫ সালে জনতা ব্যাংকে সিনিয়র প্রিন্সিপাল অফিসার হিসেবে যোগ দেন এবং ২০০০ সালে মহাব্যবস্থাপক পদে পদোন্নতি পান। ২০০৫ সালে তিনি অগ্রণী ব্যাংকে মহাব্যবস্থাপক হিসেবে যোগ দেন, ২০০৭ সালে ডিএমডি পদে পদোন্নতি পান। আবদুল হামিদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনা বিষয়ে সম্মানসহ স্নাতক এবং মার্কেটিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) একজন সদস্য। বিজ্ঞপ্তি।