সৈয়দ আলমগীর এসিআই সল্টের এমডি হলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৈয়দ আলমগীর এসিআই লিমিটেডের সাবসিডিয়ারি কোম্পানি এসিআই সল্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন। সৈয়দ আলমগীর এসিআই লিমিটেডের নির্বাহী পরিচালক (কনজ্যুমার ব্র্যান্ড) হিসেবে কর্মরত ছিলেন এবং তিনি এর বিভিন্ন শাখায় যৌথ প্রশিক্ষণের পরিচালক হিসেবে নিয়োজিত আছেন।সৈয়দ আলমগীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট থেকে এমবিএ ডিগ্রি লাভ করেন এবং সানোফি এভেন্টিসে কর্মজীবন শুরু করেন। পরবর্তী সময়ে তিনি যমুনা গ্রুপের গ্রুপ বিপণন পরিচালক হিসেবে কাজ করেন এবং ১৯৯৮ সালে এসিআই লিমিটেডে যোগদান করেন। বিজ্ঞপ্তি।