সৈয়দ ওয়াসেক আলী ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের নতুন ডিএমডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৈয়দ ওয়াসেক মো. আলী সম্প্রতি পদোন্নতি পেয়ে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক হয়েছেন। এর আগে তিনি ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং এই ব্যাংকের মতিঝিল শাখার ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। ওয়াসেক মো. আলী ১৯৮৩ সালে আইএফআইসি ব্যাংকে যোগ দিয়ে কর্মজীবন শুরু করেন। ১৯৯৬ সালে তিনি ভাইস প্রেসিডেন্ট হিসেবে ডাচ্-বাংলা ব্যাংকে যোগ দেন। ২০০৮ সালে তিনি এসইভিপি হিসেবে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডে যোগ দেন। বিজ্ঞপ্তি।