প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিমান বাংলাদেশ এয়ারলাইনস সৈয়দপুর-ঢাকা পথে আগামী ৪ জানুয়ারি থেকে আবার ডানা মেলবে। লোকসানের কারণে বিগত তত্ত্বাবধায়ক সরকার ২০০৬ সালে এই পথে বিমানের ফ্লাইট বা উড্ডয়ন কার্যক্রম পরিচালনা বন্ধ করে দেয়। এরপর অবশ্য বৃহত্তর রংপুর অঞ্চলের মানুষের অব্যাহত দাবি ও চাহিদার সুবাদে বেসরকারি ইউনাইটেড এয়ারওয়েজ ও ইউএস-বাংলা সৈয়দপুর-ঢাকা পথে উড্ডয়ন কার্যক্রম শুরু করে। সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক মো. শাহীন আহম্মেদ প্রথম আলোকে জানান, উত্তরাঞ্চলের ২২টি আসনের সাংসদ, শিল্পোদ্যোক্তা ও সাধারণ যাত্রীদের অব্যাহত দাবির পরিপ্রেক্ষিতে এই পথে ফ্লাইট পরিচালনায় রাজি হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এই পথে ৭৮ আসনের নতুন বিমান উড়বে।