সৈয়দপুর বিসিকে উৎপাদন ব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৈয়দপুর বিসিক শিল্পনগরে পানির অভাবে কয়েক দিন ধরে উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে।বিসিকের কর্মকর্তা ও বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের মালিকেরা জানান, ৯ জুলাই পাম্পহাউসে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। যে কারণে এখানকার কারখানাগুলোর উৎপাদন ব্যাহত হচ্ছে। সৈয়দপুর শিল্প মালিক সমিতির সভাপতি শওকত চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘এখানকার প্রতিটি শিল্পে পানির প্রয়োজনীয়তা অপরিসীম। এক সপ্তাহ ধরে পাম্পহাউস অচল রয়েছে। অথচ তা মেরামতে কেন বিলম্ব হচ্ছে, জানি না।’একটি তারকাঁটা কারখানার ব্যবস্থাপক ফখরে আলম জানান, তাঁদের কারখানায় প্রতিদিন প্রচুর পানির দরকার হয়। কিন্তু ৯ জুলাই থেকে এখানে পানি সরবরাহ বন্ধ রয়েছে।এ নিয়ে বিসিক শিল্পনগরের কর্মকর্তা গোলাম রব্বানী গত সোমবার প্রথম আলোকে জানান, তাঁদের কোনো পাম্পচালক নেই। এ জন্য ওপরে লেখা হয়েছে। দু-এক দিনের মধ্যেই পানির সরবরাহ স্বাভাবিক হবে বলে জানান তিনি।কর্মকর্তারা জানান, সৈয়দপুর বিসিকে ৪৭টি শিল্পকারখানা রয়েছে। এসব কারখানায় দৈনিক পানির চাহিদা ৫০ হাজার লিটার। কিন্তু এখানে রয়েছে ২৫ হাজার লিটার ক্ষমতাসম্পন্ন ওভারহেড ট্যাংক। সে জন্য শিল্পকারখানাগুলোতে পানি সরবরাহ স্বাভাবিক রাখতে পাম্পহাউস দিনে দুই দফা চালু করা হতো।