সৈয়দপুর রেল কারখানায় উৎ পাদন বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘদিন ধরে দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানায় জনবল নিয়োগ করা হয়নি। তার পরও কারখানায় উৎ পাদন বাড়ানোর প্রচেষ্টা চলছে। তবে কারখানার উৎ পাদন বাড়ানোর জন্য কর্তৃপক্ষ লোকবলের পরিবর্তে মনোবলের প্রতি অধিক জোর দিয়েছে। স্থানীয় রেলওয়ে কর্তৃপক্ষ গত শনিবার বিগত পাঁচ বছরের বিভিন্ন পরিসংখ্যান সাংবাদিকদের কাছে তুলে ধরে। এতে বলা হয়েছে, দীর্ঘদিন রেলওয়ে খাতে কর্মী নিয়োগ না হওয়ায় এই কারখানায় লোকবল নেমে এসেছে এক হাজার ৪৬২ জনে। অথচ সীমিতসংখ্যক লোকবল দিয়েই গত অর্থবছর এখানে উৎ পাদন (মেরামত) হয়েছে ৪৬৮টি সম্পূর্ণ বগি বা রেলওয়ে ক্যারেজ।রেলওয়ের পরিসংখ্যান অনুযায়ী, ২০০৫-০৬ অর্থবছরে সৈয়দপুর রেলওয়ে কারখানায় লোকবল ছিল দুই হাজার ১৯৯ জন। নতুন নিয়োগ না করার পাশাপাশি প্রতিবছর কর্মী অবসর গ্রহণ করায় লোকবল কমছে। ২০১০-১১ অর্থবছরে এখানে কর্মীর সংখ্যা কমে দাঁড়ায় এক হাজার ৪৬২ জনে। কর্তৃপক্ষ আরও জানায়, দুই হাজার ১৯৯ জন লোকবল দিয়ে ২০০৫-০৬ অর্থবছরে সৈয়দপুর কারখানায় ৫৭৫টি রেলকোচ মেরামত করা হয়। ২০০৯-১০ অর্থবছরে এক হাজার ৬৪০ জন লোকবল দিয়ে মেরামত হয় ৩৯৫টি রেলকোচ। সেখানে ২০১০-১১ অর্থবছরে মাত্র এক হাজার ৪৬২ জন লোকবল দিয়ে ৪৬৮টি কোচ মেরামত করেছে সৈয়দপুর রেলওয়ে কারখানা। যা গত অর্থবছরের তুলনায় ৭৩টি বেশি। এ ছাড়া গত অর্থবছরে এই কারখানায় ৬২২টি ওয়াগন নির্মাণ হয়েছে।শ্রমিক লীগ সৈয়দপুর কারখানা শাখার সম্পাদক মোখছেদুল মোমিন জানান, কেবল কোচ মেরামত নয় আমরা স্থানীয়ভাবে রেলওয়ের নতুন কোচ নির্মাণেও সক্ষম। তিনি বলেন, সরকার সৈয়দপুর রেলওয়ে কারখানাকে ঢেলে সাজাতে প্রায় দেড় শ কোটি টাকার উন্নয়ন কার্যক্রম হাতে নিয়েছে। তবে সবকিছুর আগে তিনি সৈয়দপুর কারখানায় কর্মী নিয়োগের ওপর গুরুত্ব আরোপ করেন। একই দাবি করেছেন রেলওয়ে শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রোবায়তুর রহমান। তিনি জানান, কর্মী নিয়োগ না হলে কারখানার উৎ পাদন স্বাভাবিক রাখা সম্ভব হবে না।সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) মঞ্জুর-উল-আলম চৌধুরী প্রথম আলোকে বলেন, কারখানার শ্রমিকেরা মনোবলে ভর করেই ওই অসাধ্য সাধন করেছেন। এখানে উৎ পাদন বৃদ্ধির সব কৃতিত্ব শ্রমিকদের।তিনি আরও বলেন, রেলওয়েতে নতুন কর্মী নিয়োগের প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। ফলে ভবিষ্যতে সৈয়দপুর রেলওয়ে কারখানায় উৎ পাদন আরও বাড়বে। খোঁজ নিয়ে জানা যায়, ১৮৭০ সালে তৎ কালীন আসাম-বেঙ্গল রেলওয়ের বৃহত্তম কারখানাটি সৈয়দপুরে গড়ে ওঠে। অতীতে এই কারখানায় সম্পূর্ণ নতুন রেলকোচ নির্মাণ হতো। কিন্তু ১৯৯২ সালে তৎ কালীন সরকার এই কারখানার ক্যারেজ কন্সট্রাকশন শপটি (সিসিশপ) বন্ধ করে দেয়। তখন থেকে এলাকার ২২টি উপকারখানা (শপ) জুড়ে রেলওয়ের যাত্রীবাহী মিটারগেজ (এমজি) ও ব্রডগেজ কোচ (বিজি) মেরামত ও মালবাহী (ওয়াগন) গাড়ি নির্মাণ হয়ে আসছে।রেলওয়ে সংশ্লিষ্ট সূত্রমতে, সরকার রিক্রুটমেন্ট রুল ’৮৫-এর আওতায় ১৯৮৫ সাল থেকে রেলওয়ের সব নিয়োগ-প্রক্রিয়া বন্ধ করে দেয়। পরে সীমিত আকারে কর্মী নিয়োগ হলেও সৈয়দপুর কারখানায় প্রয়োজনীয়তা পূরণে তা সহায়ক হয়ে ওঠেনি। ওই সূত্রমতে, এর আগে এই কারখানায় ১০ হাজার শ্রমিক-কর্মচারী কর্মরত ছিলেন। তখন এখানে তিনটি পালায় (শিফট) কাজ চলত। কিন্তু ১৯৮৫ সাল থেকে রেলওয়ে সংকোচন নীতির জাঁতাকলে পড়ে এর অবস্থা শোচনীয় হতে থাকে।