সৈয়দপুর রেলওয়ে কারখানায় যাত্রীবাহী কোচ মেরামতের রেকর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১১-১২ অর্থবছরে সৈয়দপুর রেলওয়ে কারখানায় মোট ৬৩০ ইউনিট রেলওয়ে ক্যারেজ বা যাত্রীবাহী কোচ মেরামত করা হয়েছে। এর মধ্যে ২১২ ইউনিট ব্রডগেজ (বড় লাইন) লাইনের ও বাকিগুলো মিটারগেজ লাইনের (ছোট) কোচ।দেশের বৃহত্তম এই কারখানায় আলোচ্য বছরে দৈনিক গড়ে ২ দশমিক ২ ইউনিট ক্যারেজ বা বগি মেরামত করা হয়। এটি হচ্ছে এই কারখানায় ১০ বছরের মধ্যে সর্বোচ্চ মেরামতের রেকর্ড। এদিকে ঈদুল ফিতর সামনে রেখে অতিরিক্ত ৬০টি ক্যারেজ বা যাত্রীবাহী কোচ মেরামতের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জানান সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক মঞ্জুর-উল-আলম চৌধুরী।সৈয়দপুর রেলওয়ে কারখানার কর্মকর্তা-কর্মচারীরা জানান, এই প্রতিষ্ঠানে তিন হাজার ১৮৪টি পদের বিপরীতে বর্তমানে জনবল রয়েছে মাত্র এক হাজার ৪৬৬ জন, যা ২০০২-০৩ অর্থবছরে ছিল দুই হাজার ৪৯৫ জন। তখন দৈনিক গড়ে ২ দশমিক ০৪ ইউনিট ক্যারেজ বা কোচ মেরামত হয়, যা কমে ২০০৬-০৭ অর্থবছরে ১ দশমিক ৯৬ ইউনিটে এবং ২০০৯-১০ অর্থবছরে ১ দশমিক ৩৮ ইউনিটে নেমে আসে।সম্প্রতি সরেজমিন পরিদর্শনকালে সৈয়দপুর রেলওয়ে কারখানার কর্মব্যবস্থাপক (ডব্লিউএম) কাজী মো. ওমর ফারুক প্রথম আলোকে বলেন, ‘সাম্প্রতিক সময়ে কারখানায় শ্রমিকদের মাঝে কাজের গতি এসেছে।