সৈয়দপুরে আবার তৈরি হচ্ছে নতুন রেলকোচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৈয়দপুরে অবস্থিত দেশের বৃহত্তম রেলওয়ে কারখানায় আবার নতুন যাত্রীবাহী ক্যারেজ বা রেলকোচ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। বিদেশ থেকে রেলকোচ আমদানির নির্ভরশীলতা কমাতে এই উদ্যোগ নেওয়া হয় বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান।সৈয়দপুর রেলওয়ে সূত্রমতে, একসময় একটি প্রকল্পের আওতায় এখানকার রেলওয়ে কারখানার ক্যারেজ কনসট্রাকশন শপে (সিসিশপ) অত্যাধুনিক যাত্রীবাহী রেলকোচ তৈরি করা হতো। কিন্তু ১৯৯২ সালে ত ৎ কালীন সরকার এই কার্যক্রম বন্ধ করে দেয়। ত ৎ কালীন কিছু আমলার প্ররোচণায় রাজনৈতিক নেতৃত্ব ‘রহস্যজনক কারণে’ স্থানীয়ভাবে উ ৎ পাদনের চেয়ে বিদেশ থেকে রেলকোচ আমদানিকে বেশি প্রাধান্য দিতেই এমন পদক্ষেপ নেয় বলে মনে করা হয়।সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সৈয়দপুর রেলওয়ে কারখানার সিসিশপটি চালু করার লক্ষ্যে সরকার এরই মধ্যে পরামর্শক নিয়োগের টার্মস অব রেফারেন্স চেয়েছে। সে অনুযায়ী কার্যক্রমও শুরু হয়ে গেছে। সম্ভাব্যতা যাচাই শেষে চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হবে, যাতে স্থানীয়ভাবে কোচ তৈরিতে কী পরিমাণ সাশ্রয় হবে, তা প্রাধান্য পাবে। দাতা সংস্থাগুলোও এখন আমদানির চেয়ে সিসিশপ চালু করে স্থানীয়ভাবে রেলকোচ তৈরির পক্ষে মত দিচ্ছে।রেলওয়ে শ্রমিক লীগ সৈয়দপুর কারখানা শাখার সম্পাদক মোখছেদুল মোমিন প্রথম আলোকে জানান, রেলওয়ের উন্নয়নে বর্তমান সরকারের নেওয়া ব্যাপকভিত্তিক কর্মসূচির আওতায় সিসিশপটি চালু করার প্রক্রিয়া শুরু হয়েছে। কারণ, সৈয়দপুরের কারখানায় নতুন কোচ তৈরির জন্য যাবতীয় অবকাঠামোগত সুবিধা বিদ্যমান রয়েছে।এ ব্যাপারে সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) মো. মঞ্জুর-উল-আলম চৌধুরী প্রথম আলোকে জানান, সৈয়দপুর রেলওয়ে কারখানার অধুনালুপ্ত সিসিশপটি শিগগিরই চালু হবে বলে আশা করা হচ্ছে। রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এ ব্যাপারে প্রয়োজনীয় কার্যক্রম শুরু করেছে।