সৈয়দপুরে উড্ডয়ন বাড়াল ইউনাইটেড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনাইটেড এয়ারওয়েজ ঢাকা-সৈয়দপুর পথে অতিরিক্ত তিনটি ফ্লাইট পরিচালনা করছে। অতিরিক্ত ফ্লাইট তিনটি মঙ্গল, বৃহস্পতি ও শনিবার ঢাকা থেকে বিকেল চারটায় সৈয়দপুরের উদ্দেশে এবং সৈয়দপুর থেকে বিকেল ৫টা ২০ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। এ ছাড়া প্রতিদিন সকাল ৭টা ১৫ মিনিটে ঢাকা থেকে সৈয়দপুর ও সকাল ৮টা ৩৫ মিনিটে সৈয়দপুর থেকে ঢাকার উদ্দেশে দৈনিক ফ্লাইট রয়েছে। এই পথে ইউনাইটেড এয়ারের একমুখী ভাড়া ৩ হাজার ২০০ টাকা ও দ্বিমুখী ভাড়া ৬ হাজার ৪০০ টাকা।
বিজ্ঞপ্তি