সৈয়দপুরে উদ্যোক্তাদের নিয়ে পরিবেশ বিষয়ে বিসিকের সেমিনার
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশন (বিসিক) পরিবেশ বিষয়ে উদ্যোক্তাদের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যে সম্প্রতি সৈয়দপুরে দিনব্যাপী এক সেমিনারের আয়োজন করেছে। সেমিনারটিতে ৪০ জন স্থানীয় উদ্যোক্তা অংশ নেন।সৈয়দপুর শহরের নিয়ামতপুরের বিসিক নৈপুণ্য বিকাশকেন্দ্রে আয়োজিত এই সেমিনারে প্রধান অতিথি ছিলেন নীলফামারীর জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান। এতে বিশেষ অতিথি ছিলেন নীলফামারী চেম্বারের সভাপতি মো. আবদুল ওয়াহেদ সরকার।নীলফামারী বিসিকের উপব্যবস্থাপক মো. খায়রুল আলম আলমাজীর সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংস্থার প্রযুক্তি বিভাগের সহকারী প্রকৌশলী নাসরিন রহিম।এই সেমিনারে রিসোর্স পারসন হিসেবে ছিলেন সৈয়দপুর ডিগ্রি মহাবিদ্যালয়ের শিক্ষক মো. আবদুস সালাম।সেমিনারে অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন সৈয়দপুর বিসিক শিল্পনগরীর কর্মকর্তা মো. গোলাম রব্বানী, বিসিক নৈপুণ্য বিকাশকেন্দ্রের সহকারী প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. সেরাজুল ইসলাম।