সৈয়দপুরে চার দিনব্যাপী চীনা গাড়ির মেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৈয়দপুরে চার দিনব্যাপী চীনের জ্যাক ব্র্যান্ডের গাড়ির মেলা শুরু হয়েছে। স্থানীয় পাইলট উচ্চবিদ্যালয় মাঠে গতকাল বুধবার এই মেলার উদ্বোধন করা হয়, যা আগামী শনিবার পর্যন্ত চলবে।মেলাটির উদ্বোধন করেন সৈয়দপুর পৌরসভার মেয়র আমজাদ হোসেন সরকার। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেলার আয়োজক ও জ্যাক গাড়ির স্থানীয় ডিলার তারিক মোটরসের স্বত্বাধিকারী মো. তারিকুল আলম।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন শিল্পপতি সিদ্দিকুল আলম সিদ্দিক, জলঢাকা উপজেলার চেয়ারম্যান সৈয়দ আলী, জ্যাক গাড়ির আমদানিকারক প্রতিষ্ঠান এনার্জিপ্যাকের রংপুর বিভাগের জোনাল ইনচার্জ আসাদুজ্জামান প্রমুখ।তারিকুল আলম জানান, উদ্বোধনী দিনেই তাঁরা ছয়টি পিকআপ গাড়ির বুকিং পেয়েছেন।