সৈয়দপুরে চীনা গাড়ির মেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চীনের জ্যাক ব্র্যান্ডের গাড়ি নিয়ে সৈয়দপুর শহরের নিয়ামতপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় গতকাল বুধবার তিন দিনব্যাপী এক মেলা শুরু হয়েছে।
মেলাটির উদ্বোধন করেন নীলসাগর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আহসান হাবিব লেলিন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৈয়দপুর বণিক সমিতির সভাপতি মো. ইদ্রিস আলী, ইকু গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শিল্পপতি সিদ্দিকুল আলম, ব্যবসায়ী শামীম চৌধুরী, দেশে জ্যাক গাড়ির বাজারজাতকারী প্রতিষ্ঠান এনার্জিপ্যাক গ্রুপের কর্মকর্তা সদরুল আমিন প্রমুখ।