সৈয়দপুরে চীনা গাড়ির মেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৈয়দপুরে সম্প্রতি চীনের জ্যাক ব্র্যান্ডের গাড়ির মেলা অনুষ্ঠিত হয়েছে।সৈয়দপুর বাস টার্মিনাল এলাকায় মেলার আয়োজন করে এই ব্র্যান্ডের স্থানীয় পরিবেশক তারিক মোটরস। মেলার সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৈয়দপুর পৌরসভার মেয়র আমজাদ হোসেন সরকার, পরিবেশক তারিক মোটরসের স্বত্বাধিকারী তারিকুল আলম, শিল্পপতি সিদ্দিকুল আলম, পরিবহন মালিক নেতা মোজামেঞ্চল হক প্রমুখ।এই ব্র্যান্ডের আমদানিকারক প্রতিষ্ঠান এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের রংপুর বিভাগের বিপণন কর্মকর্তা আসাদুজ্জামান নূর জানান, দেশে দিন দিন জ্যাক গাড়ির চাহিদা বাড়ছে।