সৈয়দপুরে জ্বালানি তেলের কারখানা উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৈয়দপুরে এস গোল্ডেন রিনিউয়েবল এনার্জি নামে একটি জ্বালানি তেলের কারখানা যাত্রা শুরু করেছে।শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া প্রধান অতিথি হিসেবে গতকাল বুধবার কারখানাটির উদ্বোধন করেন। বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান কল্যাণ প্রসাদ পোদ্দারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন নীলফামারী শিল্প ও বণিক সমিতির সভাপতি ওয়াহেদ সরকার, সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আখতার হোসেন, এস গোল্ডেন রিনিউয়েবল এনার্জির ব্যবস্থাপনা পরিচালক রাজ কুমার পোদ্দার প্রমুখ।অনুষ্ঠানে নীলফামারীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোল্লা মাহমুদ হাসান, সহকারী পুলিশ সুপার সাইফুল ইসলাম, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের (বিডিবিএল) উপমহাব্যবস্থাপক মনসুর রহমান মিয়া, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলামসহ স্থানীয় ব্যবসায়ী ও শিল্পপতিরা উপস্থিত ছিলেন।