সৈয়দপুরে জ্যাক গাড়ির মেলা
সৈয়দপুরে চীনের জ্যাক ব্র্যান্ড গাড়ির তিন দিনব্যাপী মেলা চলছে। এতে পুরোনো মডেলের পাশাপাশি নতুন একটি পিকআপ ভ্যানও প্রদর্শন করা হচ্ছে।শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার আদানী মোড়ে গত শুক্রবার এ মেলা শুরু হয়। এটির উদ্বোধন করেন সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম ওবায়দুর রহমান।এ সময় উপস্থিত ছিলেন জ্যাক ব্র্যান্ডের দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রধান জাস্টিন চেইং, বাংলাদেশে এ গাড়ির আমদানিকারক প্রতিষ্ঠান এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের বিভাগীয় প্রধান সৈয়দ মুদ্দাসির আলী, আঞ্চলিক বিপণন কর্মকর্তা আসাদুজ্জামান নূর, স্থানীয় পৌর কাউন্সিলর মোহাম্মদ আলী, ব্যবসায়ী আনিছ আনছারী প্রমুখ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জ্যাক গাড়ির সৈয়দপুর অঞ্চলের পরিবেশক তারিকুল আলম।তারিকুল আলম বলেন, চীনে তৈরি জ্যাক গাড়ির ক্রমবর্ধমান চাহিদার পরিপ্রেক্ষিতে এই মেলার আয়োজন করা হয়েছে।মেলার প্রথম দিনেই বিভিন্ন মডেলের পাঁচটি গাড়ি বিক্রির বুকিং পাওয়া গেছে বলে তারিকুল আলম জানান।