সৈয়দপুরে ধানবীজ উৎপাদন কারখানার যাত্রা শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৈয়দপুরে যমুনা সিড কেয়ার নামে একটি ধানবীজ উৎপাদন কারখানার যাত্রা শুরু হয়েছে।যমুনা অ্যাগ্রো কেমিক্যালসের চেয়ারম্যান মাহবুবা চৌধুরী গতকাল সোমবার এই কারখানার উদ্বোধন করেন। এ সময় প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক গোলাম রব্বানী মুকুলসহ প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।যমুনা সিড কেয়ারের কর্মকর্তারা জানান, চীনা প্রযুক্তি ও যন্ত্রপাতিসমৃদ্ধ কারখানায় অটোমেটিক মেশিনে ব্রিডার ও ভিত্তি বীজ থেকে উচ্চ ফলনশীল ধানবীজ উৎপাদন করা হবে। এক কোটি টাকা ব্যয়ে স্থাপিত এই কারখানায় প্রতিদিন ১০ কেজি ওজনের প্রায় এক লাখ ব্যাগ ধানবীজ উৎপাদিত হবে, যা উত্তরাঞ্চলসহ দেশের বিভিন্ন এলাকায় ধানবীজের চাহিদা বহুলাংশে পূরণ করবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।