প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারী জেলার সৈয়দপুরে ইকু জুট প্রসেস নামে নতুন একটি পাটকলের যাত্রা শুরু হয়েছে। শহরের অদূরে ঢেলাপীর এলাকায় সম্প্রতি পাটকলটির উদ্বোধন করেন এর ব্যবস্থাপনা পরিচালক মো. সিদ্দিকুল আলমের মা তহমিনা আলম। এ সময় উপস্থিত ছিলেন সাংসদ কর্নেল (অব.) এ এ মারুফ সাকলান, নীলফামারীর জেলা প্রশাসক জিল্লুর রহমান, সদর উপজেলার চেয়ারম্যান জয়নাল আবেদীন, সৈয়দপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবিনা আলম, নীলফামারী চেম্বারের সভাপতি ওয়াহেদ সরকার, ন্যাশনাল ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা মো. আজিম উদ্দিন প্রমুখ।অনুষ্ঠানে মো. সিদ্দিকুল আলম জানান, ন্যাশনাল ব্যাংকের আর্থিক পৃষ্ঠপোষকতায় প্রায় ৫০ কোটি টাকা বিনিয়োগে ইকু জুট প্রসেস স্থাপন করা হয়েছে। প্রাথমিক পর্যায়ে এই পাটকলে ৫০০ শ্রমিক কাজ শুরু করছেন। এতে প্রতিদিন ছয় মেট্রিক টন চটের বস্তা ও সুতলি উৎপাদন হচ্ছে।