সৈয়দপুরে পোশাকশিল্প মালিক সমিতির নির্বাচন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৈয়দপুরের রপ্তানিমুখী ক্ষুদ্র গার্মেন্টস মালিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন আজ শুক্রবার অনুষ্ঠিত হবে। প্রার্থীদের প্রচার-প্রচারণায় ইতিমধ্যে নির্বাচন বেশ জমে উঠেছে। এবারে নির্বাচনে দুটি প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। তবে অন্য কোনো প্রার্থী না থাকায় সভাপতি পদে আখতার হোসেন খান পুনর্নির্বাচিত হয়েছেন। নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক নাজমুল হোসেন জানান, সমিতির কার্যনির্বাহী পর্ষদের ১৩টি পদের বিপরীতে ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আজ বেলা দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে। এবার ভোটার হয়েছেন ৪৯ জন।