সৈয়দপুরে রেলওয়ের কেন্দ্রীয় সমবায় ঋণদান সমিতির সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ রেলওয়ের কেন্দ্রীয় সমবায় ঋণদান সমিতির (সীমিত) ৩৪তম বার্ষিক সাধারণ সভা গতকাল রোববার সৈয়দপুরের স্থানীয় মুর্তজা ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়েছে।সভায় পূর্বাঞ্চল রেলওয়ের প্রধান বাণিজ্যিক ব্যবস্থাপক হাবিবুর রহমান মোল্লা সভাপতিত্ব করেন। এতে সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) মঞ্জুর-উল-আলম চৌধুরী, সাবেক শ্রমিক নেতা নজরুল হক সরকার, সমিতির সাবেক পরিচালক মোখছেদুল মোমিন, রেলওয়ে কল্যাণ ট্রাস্টের প্রতিনিধি আবদুর রশিদ, শহীদুল হক, শুভ্র কর্মকার প্রমুখ বক্তব্য দেন।সভায় সমিতির ২৪ হাজার শেয়ারহোল্ডারের মধ্য থেকে পূর্ব ও পশ্চিমাঞ্চল রেলওয়ের ২০৯ জন প্রতিনিধি যোগ দেন।