সৈয়দপুরে সম্ভাবনাময় খাতে বিনিয়োগে ঢাকা ব্যাংকের আগ্রহ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৈয়দপুরে সম্ভাবনাময় খাতে বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছে ঢাকা ব্যাংক লিমিটেড। এ লক্ষ্যে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা গত শনিবার রাতে ব্যাংকের সৈয়দপুর শাখায় স্থানীয় ক্ষুদ্র শিল্পোদ্যোক্তা ও ব্যবসায়ীদের সঙ্গে এক বিশেষ সভা করেছেন। রপ্তানিমুখী স্থানীয় ক্ষুদ্র পোশাক শিল্পের উদ্যোক্তাদের অর্থায়ন বিষয়ক বিশেষ সভায় প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ইভিপি সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের এসএমই বিভাগের প্রধান মো. শওকত আলী খান।ব্যাংকের সৈয়দপুর শাখার ব্যবস্থাপক সানাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় স্থানীয় উদ্যোক্তাদের মধ্যে রপ্তানিমুখী ক্ষুদ্র গার্মেন্টস মালিক সমিতির সভাপতি আখতার হোসেন খান, সাধারণ সম্পাদক সাইদুর রহমান, সহসভাপতি আরশাদ আমির পাপ্পু, রেয়াজ বাবু প্রমুখ বক্তব্য দেন।