সৈয়দপুরে স্পট অ্যাসেসমেন্ট কর্মসূচি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘সবাই মিলে দিব কর দেশ হবে স্বনির্ভর’—এই স্লোগানে গত সোমবার সৈয়দপুরে এক স্পট অ্যাসেসমেন্ট কর্মসূচির আয়োজন করা হয়েছে। রংপুর কর অঞ্চলের কমিশনার বেলাল উদ্দিন প্রধান অতিথি হিসেবে সৈয়দপুর প্লাজা মিলনায়তনে এই কর্মসূচির উদ্বোধন করেন। যুগ্ম কর কমিশনার মো. রিয়াজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নীলফামারী চেম্বারের সভাপতি আবদুল ওয়াহেদ সরকার।অনুষ্ঠানে বক্তব্য দেন সৈয়দপুর আয়কর সার্কেলের সহকারী কমিশনার বিদ্যুৎ নারায়ণ সরকার, শিল্পপতি মো. ইমতিয়াজ, আফতাব আলম জুবায়ের, সৈয়দপুর প্লাজা ব্যবসায়ী সমিতির সহসভাপতি ফরহাদ হোসেন প্রমুখ। অনুষ্ঠানে পাঁচ শতাধিক নতুন করদাতাসহ শহরের গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।