প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৈয়দপুর শহরের শহীদ তুলসীরাম সড়কে ‘নোয়া সিটি সেন্টার’ নামে ১২ তলাবিশিষ্ট একটি বাণিজ্যিক ও আবাসিক কমপ্লেক্সের নির্মাণকাজ সম্প্রতি উদ্বোধন করা হয়েছে। নোয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রাজ কুমার পোদ্দার জানান, ৩ লাখ ৮০ হাজার বর্গফুট আয়তনের নোয়া সিটি সেন্টারে পাঁচ শতাধিক দোকান, তিন তারকাবিশিষ্ট আবাসিক হোটেল, ব্যাংকের শাখা, সিনেপ্লেক্স, বিনোদন ব্যবস্থা, অ্যাপার্টমেন্ট, ফুডকোর্ট ইত্যাদি থাকবে।