সৈয়দপুরের উদ্যোক্তারা কোটা বৃদ্ধি ও শতভাগ শুল্ক ছাড় চান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৈয়দপুরের রপ্তানিমুখী ক্ষুদ্র গার্মেন্টস মালিক সমিতি ভারতে পোশাক রপ্তানিতে কোটা বৃদ্ধি ও শতভাগ শুল্ক ছাড় চায়।ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের আসন্ন বাংলাদেশ সফরের সময় তাঁর কাছে এ ব্যাপারে স্মারকলিপি দেবেন বলে জানান সংগঠনের নেতারা।স্থানীয় উদ্যোক্তারা জানান, দীর্ঘদিন ধরে ভারতীয় বাজারে সৈয়দপুরের তৈরি পোশাক রপ্তানি হয়ে আসছে। সেই দেশে এখানকার শট্স, হাফপ্যান্ট, জ্যাকেট ও মোবাইল প্যান্টের ব্যাপক চাহিদা রয়েছে; কিন্তু ক্ষুদ্র গার্মেন্টস মালিকদের মাত্র ১০ শতাংশ রপ্তানি কোটা দিচ্ছে ভারত সরকার।সৈয়দপুরের রপ্তানিমুখী গার্মেন্টস মালিক সমিতির সভাপতি আখতার হোসেন খান প্রথম আলোকে জানান, গত বছর ভারতে তাঁরা এক কোটি পিস তৈরি পোশাক রপ্তানি করেছেন। সে ক্ষেত্রে শুল্ক ছাড় ও রপ্তানি কোটা মিলেছে মাত্র ৯০ হাজার পিসের বিপরীতে। এ সংখ্যা বাড়ানোর দাবি জানান তিনি।সংগঠনের সাধারণ সম্পাদক সাইদুর রহমান বলেন, ‘৬ সেপ্টেম্বর ভারতীয় প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরকে আমরা স্বাগত জানাই। আমাদের দাবি শতভাগ শুল্ক ছাড়ের। সেই সঙ্গে বিদ্যমান কোটা-সুবিধা ১০ শতাংশ থেকে বাড়িয়ে অন্তত ২০ শতাংশে উন্নীত করার দাবি জানাব।’এ ব্যাপারে সংগঠনের পক্ষ থেকে ভারতীয় প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দেওয়া হবে বলে জানান সাইদুর রহমান। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও অনুরূপ একটি স্মারকলিপি দেওয়া হবে বলে উল্লেখ করেন।