সৈয়দপুরের এসএমই উদ্যোক্তাদের জন্য প্রশিক্ষণ কর্মশালা
নেপাল, ভুটান ও ভারতের পাশাপাশি এবার সৈয়দপুরের তৈরি পোশাক ইউরোপ-আমেরিকার বাজারেও রপ্তানির ব্যাপারে সরকার উদ্যোগ নিয়েছে।সৈয়দপুরের রপ্তানিমুখী ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের উদ্যোক্তাদের দক্ষতা বাড়ানোর লক্ষ্যে এসএমই ফাউন্ডেশন আয়োজিত পাঁচ দিনের এক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে সম্প্রতি বক্তারা এ অভিমত দেন।এতে উদ্যোক্তাদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। কর্মশালাটিতে ৫০ জন ক্ষুদ্র পোশাকশিল্প মালিক অংশ নেন।স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এসএমই ফাউন্ডেশনের সহকারী মহাব্যবস্থাপক মো. মামুনুর রহমান। এতে বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আব্বাস আলী সরকার।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দপুরের রপ্তানিমুখী ক্ষুদ্র গার্মেন্টস মালিক সমিতির সভাপতি মো. আকতার হোসেন খান। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অধ্যাপক সাখাওয়াৎ হোসেন খোকন, ব্যাংক ব্যবস্থাপক ফোরামের সদস্য রুহুল আমিন এবং গার্মেন্টস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইদুর রহমান।প্রশিক্ষণ কর্মশালাটি পরিচালনা করেন এসএমই ফাউন্ডেশনের প্রশিক্ষক মনিরুল ইসলাম ফিরোজ ও রাশেদুল ইসলাম।