সৈয়দপুরের পোশাকশিল্প মালিকেরা ভারতে শুল্কমুক্ত রপ্তানিসুবিধা পাচ্ছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবেশী দেশ ভারতে তৈরি পোশাক রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা পাবেন সৈয়দপুরের রপ্তানিকারকেরা।রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) মহাপরিচালক আমির হোসেন গতকাল রোববার ঢাকায় অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় সৈয়দপুরের রপ্তানিমুখী ক্ষুদ্র গার্মেন্টস মালিক সমিতিকে এই তথ্য জানিয়েছেন।মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন ইপিবির ভাইস চেয়ারম্যান জালাল আহমেদ, উপমহাপরিচালক আবদুল মঈন আহমেদ, সৈয়দপুর রপ্তানিমুখী ক্ষুদ্র গার্মেন্টস মালিক সমিতির সভাপতি আখতার হোসেন খান, ঊর্ধ্বতন সহ-সভাপতি রিয়াজ আলম, সহসভাপতি আরশাদ আমির, সাংগঠনিক সম্পাদক মো. মোজাহিদ ও নির্বাহী সদস্য মতিয়ার রহমান।এবারে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সৈয়দপুরের গার্মেন্টস উদ্যোক্তাদের শুল্কমুক্ত সুবিধা দিতে নিবন্ধন কার্যক্রম শুরু করেছে। বাংলাদেশ ব্যাংকের ক্ষুদ্রঋণ বিভাগের মহাব্যবস্থাপক সুকোমল সিংহ গতকাল রোববার ফোনে প্রথম আলোকে বলেন, সৈয়দপুরের ক্ষুদ্র গার্মেন্টস শিল্প রপ্তানি সম্ভাবনাময়। সে জন্য সেখানকার গার্মেন্টস খাতের উদ্যোক্তাদের সম্ভব সব রকম সহায়তা প্রদানে স্বয়ং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর পৃষ্ঠপোষকতা দিচ্ছেন।