সোনা চোরাচালান বন্ধে সহযোগিতা চায় এনবিআর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোনা চোরাচালান বন্ধে রাষ্ট্রমালিকানাধীন উড়োজাহাজ সংস্থা বিমানের সহযোগিতা চেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বিমানের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কাইল হেইউড গতকাল সোমবার সাক্ষাৎ করতে গেলে এনবিআরের চেয়ারম্যান নজিবুর রহমান এ সহযোগিতা চান। বৈঠকে এনবিআর, বিমান ও সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠান একসঙ্গে কাজ করবে বলে জানানো হয়। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সম্প্রতি কয়েক দফায় সোনা চোরাচালানের ঘটনা ধরা পড়ে। এই পরিস্থিতিতে বিমানের প্রধান নির্বাহী কর্মকর্তা সাক্ষাৎ করেন এনবিআর চেয়ারম্যানের সঙ্গে।
নিজস্ব প্রতিবেদক