প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর লেকশোর হোটেলে সম্প্রতি টাইটান ঘড়ির ডিলারদের নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে টাইটান কোম্পানি লিমিটেডের বিজনেস হেড (ইন্টারন্যাশনাল ডিভিশন) ভিজেশ রাজন, কল্লোল গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক গোলাম মোস্তফাসহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় টাইটান এ দেশে সোনাটা ব্র্যান্ডের ঘড়ি বাজারজাত করার ঘোষণা দেয়। বিজ্ঞপ্তি।