সোনাপুরে এসআইবিএলের শাখা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালী সদরে সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের (এসআইবিএল) ১২৭তম শাখা হিসেবে ‘সোনাপুর শাখা’ উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের পরিচালক লিলি আমিন শাখাটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. আবদুর রহিম, এসআইবিএলের পরিচালক মো. আবদুর রহমান, মো. আবদুর রাজ্জাক ও মো. আবুল বাশার ভূঁইয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এ এম এম ফরহাদ। বিজ্ঞপ্তি