প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ ইমিগ্রেশনে শুল্কমুক্ত পণ্য বিক্রয়কেন্দ্র চালু হয়েছে। ফলে ভারত-বাংলাদেশে যাতায়াতকারী ব্যক্তিরা এ কেন্দ্রে শুল্কমুক্ত পণ্য কেনার সুবিধা পাবেন। নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান গত রোববার এটির উদ্বোধন করেন। এ সময়ে উপস্থিত ছিলেন সাংসদ গোলাম রাব্বানী ও গোলাম মোস্তফা বিশ্বাস, স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান তপন কুমার চক্রবর্তী।
নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ