সোনার দাম আজ আবার কমছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক বাজারে দরপতনের কারণে দেশের বাজারে সোনার দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ফলে প্রতি ভরি ভালো মানের সোনার দাম সর্বোচ্চ এক হাজার ৪৫৮ টাকা পর্যন্ত কমছে। প্রতি ভরির দাম হচ্ছে ৪৬ হাজার ৯৪৭ টাকা।
দাম বৃদ্ধির সিদ্ধান্তটি আজ শুক্রবার থেকে কার্যক্রর হবে। বাজুসের কার্যনির্বাহী কমিটির সদস্যদের সম্মতিক্রমে গতকাল এই সিদ্ধান্ত হয়।
নতুন দর অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট সোনা ৪৬ হাজার ৯৪৭ টাকা, ২১ ক্যারেট ৪৪ হাজার ৮৪৮ টাকা এবং ১৮ ক্যারেটের দাম হবে ৩৮ হাজার ৪৩২ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতির সোনার দাম কমে ২৬ হাজার ২৪৪ টাকা ভরি হবে। পাশাপাশি প্রতি ভরি ২১ ক্যারেট (ক্যাডমিয়াম) রুপার দাম কমবে ৫৯ টাকা। কমার পর এর দাম হবে এক হাজার ২২৪ টাকা।