সোনার দাম আরও কমল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোনার দাম দুই সপ্তাহের ব্যবধানে আবারও কমল। মানভেদে দাম কমেছে ভরিপ্রতি ১ হাজার ২২৫ টাকা পর্যন্ত।
নতুন দামে আজ বৃহস্পতিবার থেকে স্বর্ণ বিক্রি হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। গয়না ব্যবসায়ীদের এই সংগঠনটি গতকাল বুধবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।
এর আগে সর্বশেষ ২২ জুলাই সোনার দাম কমিয়েছিল বাজুস।
বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী, সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের স্বর্ণ এখন থেকে প্রতি ভরি ৪১ হাজার ৭৫৭ টাকায় কিনতে পারবেন ক্রেতারা। গতকাল পর্যন্ত এই স্বর্ণ কিনতে ৪২ হাজার ৯৮২ টাকা খরচ করতে হতো।
২১ ক্যারেটের স্বর্ণের ভরি গতকাল পর্যন্ত ৪০ হাজার ৮৮২ টাকা ছিল। কিন্তু আজ থেকে কেনা যাবে ৩৯ হাজার ৬৫৭ টাকায়। প্রতি ভরি ১৮ ক্যারেটের স্বর্ণ এখন থেকে বিক্রি হবে ৩৩ হাজার ৯ টাকায়। গতকাল পর্যন্ত এর দাম ছিল ৩৪ হাজার ২৩৪ টাকা।
সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা বিক্রি হবে ২২ হাজার ৮৬১ টাকার বদলে ২১ হাজার ৮৭০ টাকায়।