সোনার দাম কমেছে
এক মাসের ব্যবধানে দেশের বাজারে আরেক দফা সোনার দাম কমেছে। আজ শনিবার থেকে বিভিন্ন মানের সোনার দাম প্রতি ভরিতে এক হাজার ২২৪ টাকা কমানো হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এ ঘোষণা দেয়।
এর আগে সর্বশেষ গত ৯ নভেম্বর সোনার দাম কমানো হয়েছিল। এরপর আজ আরেক দফা কমানো হলো। আজ থেকেই নতুন দাম কার্যকর বলে সমিতির পক্ষ থেকে জানানো হয়।
নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট সোনা প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ৪১ হাজার ২৯০ টাকা ৫৬ পয়সায় বিক্রি হবে, যা এতদিন ছিল ৪২ হাজার ৫১৫ টাকা ভরি। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ৩৯ হাজার ১৯১ টাকায় এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা ৩২ হাজার ৫৪২ টাকা ৫৬ পয়সায় বিক্রি হবে। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ২১ হাজার ৪৬২ টাকায় বিক্রি হবে।
বাজুস জানিয়েছে, মান ভেদে প্রতি ভরিতে সোনার দাম এক হাজার ২২৪ টাকা কমেছে। আগের দফায় প্রতি ভরিতে দাম এক হাজার ২২৫ টাকা করে কমানো হয়েছিল।
সোনার দামের পাশাপাশি কমেছে রুপার দামও। ২১ ক্যাডমিয়ামের প্রতি ভরি রুপার দাম আগের চেয়ে ৫৮ টাকা কমে আজ থেকে বিক্রি হবে প্রায় ৮৭৫ টাকায়।