সোনার দোকানে ডাকাতির ঘটনায় বাজুসের উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) কুমিল্লা শহরের ছাতিপট্টিতে সোনার দোকানে সংঘটিত ডাকাতি ও একজন কর্মচারী নিহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
বাজুসের সভাপতি দিলীপ রায় ও সাধারণ সম্পাদক দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সোমবার এক যৌথ বিবৃতিতে ডাকাতির ঘটনার সুষ্ঠু তদন্ত ও এর সঙ্গে জড়িত ডাকাত চক্রকে গ্রেপ্তার করে কঠোর শাস্তি প্রদানের দাবি জানান।
একই সঙ্গে তাঁরা ডাকাতি হওয়া স্বর্ণালংকার উদ্ধার করে তা দোকান মালিককে ফেরত দেওয়ার দাবি জানান।
ডাকাতেরা গত শনিবার সন্ধ্যায় ব্যাপক বোমাবাজি ও গুলিবর্ষণ করে খান জুয়েলার্স নামের ওই সোনার দোকানে ডাকাতি করে। তাদের গুলিতে দোকানের একজন কর্মচারী নিহত হন। ডাকাতেরা দোকান থেকে প্রায় ৩০০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।