সোনার দোকানে ডাকাতির ঘটনায় বাজুসের উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার নিউ জোনাকী জুয়েলার্সে ডাকাতির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। একই সঙ্গে সমিতির নেতারা ডাকাত চক্রকে গ্রেপ্তার ও সোনার গয়না উদ্ধার করে তা ক্ষতিগ্রস্ত মালিককে বুঝিয়ে দিতে প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন। বাজুসের সভাপতি দিলীপ রায় ও সাধারণ সম্পাদক দেওয়ান আমিনুল ইসলাম ওরফে শাহীন গত বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দাবি জানান। এতে তাঁরা বলেন, সোনার দোকানে একের পর এক ডাকাতির ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। গত বুধবার নিউ জোনাকী জুয়েলার্স থেকে ৩০০ ভরির বেশি স্বর্ণালংকার লুট হয়েছে বলে দাবি করেন এর মালিক নুরুল ইসলাম।