সোনারগাঁও হোটেল শ্রমিক ইউনিয়নের কার্যকরী কমিটির অভিষেক
সোনারগাঁও হোটেল শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের ত্রয়োদশ নব নির্বাচিত কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠান গত ০৮ সেপ্টেম্বর বিকেল পাঁচটায় সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুমে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। খবর বিজ্ঞপ্তির।
অনুষ্ঠানে সোনারগাঁও হোটেলের রেনোভেশন, পে-স্কেল, কোম্পানির মুনাফায় শ্রমিকের অংশগ্রহণ ও নববর্ষ উৎসব ভাতা নিয়ে আলোচনা হয়।
কার্যকরী কমিটির নব-নির্বাচিত সভাপতি মোহাম্মদ সামিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক।
অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি সম্পাদক মো. হাবিবুর রহমান সিরাজ, পর্যটন মন্ত্রণালয়ের সচিব খোরশেদ আলম, জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহামুদ ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম প্রমুখ।