সোনারগাঁও হোটেলের পরিচালক হলেন এম এ আউয়াল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এম এ আউয়াল পদোন্নতি পেয়ে সম্প্রতি প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের বিক্রয় ও বিপণন পরিচালক হয়েছেন। তিনি এই পদমর্যাদায় সোনারগাঁও হোটেলের নির্বাহী পর্ষদের একজন সদস্য হলেন।হোটেল ব্যবসা তথা হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে এম এ আউয়ালের ২৫ বছর ধরে নিবিড়ভাবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। তিনি শুধু সেলস টিম বা বিক্রয় দলের নেতৃত্ব দিয়ে প্রতিষ্ঠানের ব্যবসাই বাড়াননি, বরং অতিথিদের সন্তুষ্টি অর্জনেও উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন। বিজ্ঞপ্তি।