সোনারগাঁয়ে এমটিবির এটিএম বুথ উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তার ভূঁইয়া প্লাজায় সম্প্রতি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) দুটি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাগরিকা নাসরিন এটিএম বুথ দুটির উদ্বোধন করেন।এ উপলক্ষে ব্যাংকের সোনারগাঁ শাখা কার্যালয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়। সোনারগাঁ শাখার ব্যবস্থাপক জাকির হোসেনের সভাপতিত্বে এতে বক্তব্য দেন কেন্দ্রীয় গণবিদ্যালয়ের অধ্যক্ষ মনসুর আহম্মেদ, ব্যবসায়ী মনির হোসেন, চিকিৎসক ওবায়দুল হক, ব্যাংকের কর্মকতা আরিফ হোসেন, মহসিন মিয়া প্রমুখ।