সোনারগাঁয়ে প্রাইম ব্যাংকের এসএমই শাখা উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা-ব্যবসায়ীদের ঋণ দেওয়ার লক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকার মদিনা টাওয়ারে প্রাইম ব্যাংকের অষ্টম এসএমই শাখার উদ্বোধন করা হয়।ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এম রিয়াজুল করিম গত মঙ্গলবার প্রধান অতিথি হিসেবে এসএমই শাখাটির উদ্বোধন করেন। ব্যাংকের সোনারগাঁ এসএমই শাখার ব্যবস্থাপক এম এহসানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক ইসবাহুল বার চৌধুরী, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট শওকত হুসেইন ও মনোয়ার হোসেন, সোনারগাঁ প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান মনির, স্থানীয় ব্যবসায়ী নুরুজ্জামান প্রধান, আবদুস সাত্তার প্রমুখ।