সোনারগাঁয়ে মেঘনা গ্রুপের চারটি শিল্প প্রতিষ্ঠান উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনাঘাটে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চারটি নতুন শিল্পকারখানা উদ্বোধন করা হয়েছে।বাণিজ্যমন্ত্রী মুহাম্মদ ফারুক খান গতকাল শনিবার গ্লোবাল এড স্টার ব্যাগ ইন্ডাস্ট্রিজ, জনতা ফ্লাওয়ার মিলস লিমিটেড, তাসনিম কনডেন্সড মিল্ক লিমিটেড ও জনতা ডাল মিলস লিমিটেড নামের চারটি শিল্পকারখানার উদ্বোধন করেন। মেঘনা গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ মো. মজিবুল হক, স্থানীয় সাংসদ আবদুল্লাহ আল কায়সার, সাংসদ নজরুল ইসলাম ও মেঘনা গ্রুপের পরিচালক তানজিমা মোস্তফা।