প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কৃষিজমির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রোটাভেটর এবং পাওয়ার ড্রাইভ-সম্পন্ন সোনালিকা ডিআই ৫০ আরএক্স ট্রাক্টর বাজারজাত শুরু করেছে এসিআই মোটরস। ২৭ থেকে ৯০ এইচপির ভারতের ট্রাক্টর ব্র্যান্ড সোনালিকা ট্রাক্টর দেশটির ইন্টারন্যাশনাল ট্রাক্টর লিমিটেড; ইয়ানমার, জাপান ও রেনল্ট, ফ্রান্সের যৌথ প্রযুক্তিতে তৈরি করা হয়েছে। এ ছাড়া এসিআই মোটরস চীন থেকে পাওয়ার টিলার এবং ডিজেল ইঞ্জিন বাজারজাত করছে। প্রতিষ্ঠানটি দক্ষিণ কোরিয়ার তৈরি কম্বাইন হারভেস্টার ও রাইস ট্রান্সপ্লান্টার বাজারজাত করছে। এসিআই মোটরস ক্রেতাদের জন্য ইতালি থেকে বাংলাদেশের মাটির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ও চাষাবাদে উপযোগী সিকমা ব্র্যান্ডের রোটাভেটর ও উচ্চ মানসম্পন্ন পাম্প আমদানি করছে। বিজ্ঞপ্তি।