সোনালী ইনভেস্টমেন্ট লিমিটেডের বার্ষিক সাধারণ সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোনালী ব্যাংকের সহযোগী কোম্পানি সোনালী ইনভেস্টমেন্ট লিমিটেডের প্রথম বার্ষিক সাধারণ সভা সম্প্রতি ঢাকায় কোম্পানির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। কোম্পানির চেয়ারম্যান লুৎফর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় পরিচালক সত্যেন্দ্র চন্দ্র ভক্ত, জান্নাত আরা হেনরী, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হুমায়ুন কবীর, উপব্যবস্থাপনা পরিচালক মুশতাক আহমদ, মহাব্যবস্থাপক আতাউর রহমান প্রধান, সোনালী ইনভেস্টমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়ালিউর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ফরিদউদ্দিন আহমেদ এবং ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের সহ-উপাচার্য ইমরান রহমান উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।