সোনালী ও কমার্স ব্যাংক অনলাইন রিয়েল টাইম ব্যাংকিং চালু করছে
সোনালী ব্যাংক লিমিটেড এবং বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড অনলাইন রিয়েল টাইম ব্যাংকিং সিস্টেম চালু করতে যাচ্ছে।এ ব্যাপারে ভারতের তথ্যপ্রযুক্তি (আইটি) প্রতিষ্ঠান পোলারিশ সফটওয়্যার ল্যাব লিমিটেডের সঙ্গে সম্প্রতি সোনালী ব্যাংক এবং বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের একটি সমঝোতা চুক্তি হয়েছে।সোনালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবীর, বাংলাদেশ কমার্স ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এস এ চৌধুরী এবং পোলারিশ সফটওয়্যার ল্যাবের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা অরুণ জৈন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে সই করেন।এ সময় অন্যান্যের মধ্যে সোনালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মুশতাক আহমদ, মো. আতিকুর রহমান, কমার্স ব্যাংকের চেয়ারম্যান এ কিউ সিদ্দিকীসহ প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সোনালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. হুমায়ুন কবীর বলেন, এ চুক্তির মধ্য দিয়ে সোনালী ব্যাংক অনলাইন ব্যাংকিং-ব্যবস্থায় তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাবে। এর ফলে গ্রাহকেরা আরও সহজে ও দ্রুততম সময়ে সব ধরনের উন্নত ব্যাংকিংসেবা পাবেন। বিজ্ঞপ্তি।