সোনালী ব্যাংক ও থাকরাল ইনফরমেশনের চুক্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোনালী ব্যাংক সম্প্রতি থাকরাল ইনফরমেশন সিস্টেমসের সঙ্গে একটি চুক্তি করেছে। চুক্তি অনুযায়ী সোনালী ব্যাংকের বিভিন্ন শাখায় রেমিট্যান্স ম্যানেজমেন্ট সিস্টেম চালু করার লক্ষ্যে লিনেভো ব্র্যান্ডের মাইক্রো কম্পিউটার সরবরাহ করবেথাকরাল ইনফরমেশন সিস্টেমস।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সোনালী ব্যাংকের মহাব্যবস্থাপক আ ন ম মাশরুরুল হুদা সিরাজী, উপমহাব্যবস্থাপক মো. সহিদ হোসেন এবং থাকরাল ইনফরমেশন সিস্টেমসের মেজর অ্যাকাউন্ট স্পেশালিস্ট-মার্কেটিং পিসিডি মোহাম্মদ আজিজুর রহমান উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।