সোনালী ব্যাংক ওয়েস্টার্ন ইউনিয়নের পুরস্কার পেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বব্যাপী মানি ট্রান্সফার কোম্পানি ওয়েস্টার্ন ইউনিয়নের পুরস্কার পেয়েছে সোনালী ব্যাংক লিমিটেড।ইন্দোনেশিয়ার বালিতে সম্প্রতি অনুষ্ঠিত ওয়েস্টার্ন ইউনিয়নের এজেন্ট সম্মেলনে পুরস্কারটি দেওয়া হয়। সোনালী ব্যাংকের পক্ষে এর উপব্যবস্থাপনা পরিচালক মো. আতিকুর রহমান ওয়েস্টার্ন ইউনিয়নের প্রধান নির্বাহী কর্মকর্তা হিকমত ইরসেকের কাছ থেকে পুরস্কারটি গ্রহণ করেন। বিজ্ঞপ্তি।