সোনালী ব্যাংকে নতুন তিনজন ডিএমডি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রীয় মালিকানাধীন সোনালী ব্যাংকে তিনজন নতুন উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হয়েছেন। তাঁরা হলেন আতাউর রহমান প্রধান, মুস্তাফিজুর রহমান ও জাহিদ হোসেন।
এই তিনজনই সোনালী ব্যাংকের মহাব্যবস্থাপক (জিএম) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পদোন্নতি পেয়ে তাঁরা ডিএমডি হলেন।
আতাউর রহমান বর্তমানে সোনালী ব্যাংক (ইউকে) লিমিটেডের সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ১৯৮৪ সালের ১৩ নভেম্বর ফিন্যান্সিয়াল এনালিস্ট হিসেবে সোনালী ব্যাংকে যোগ দেন।
মুস্তাফিজুর রহমান প্রধান কার্যালয়ে জিএম হিসেবে কর্মরত ছিলেন। তিনি ১৯৮০ সালের ৬ মে ফিন্যান্সিয়াল এনালিস্ট হিসেবে সোনালী ব্যাংকে যোগ দেন।
আর জাহিদ হোসেন প্রধান কার্যালয়ে জিএম ও কোম্পানি সচিব ছিলেন। তিনি ১৯৭৮ সালে প্রবেশনারি অফিসার হিসেবে সোনালী ব্যাংকে যোগ দেন। বিজ্ঞপ্তি।