সোনালী ব্যাংকের কলকাতা শাখা নতুন ভবনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের সোনালী ব্যাংক লিমিটেডের কলকাতা শাখা পার্ক স্ট্রিট এলাকা থেকে ৪০ বছর পর ধর্মতলার লেনিন সরণির ওয়াকিল মোল্লা ম্যানসনে স্থানান্তর করা হয়েছে। ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক হাবিবুর রহমান গতকাল শনিবার নতুন ভবনে শাখাটির দ্বারোদ্ঘাটন করেন। এ উপলক্ষে আয়োজিত গ্রাহক ও সুধী সমাবেশে উপস্থিত ছিলেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত ডেপুটি হাইকমিশনার মিয়া মো. মাইনুল কবির, কলকাতার ডেপুটি মেয়র ফারজানা আলম, কাউন্সিলর শীলা কাপুর, কলকাতা হাইকোর্টের সাবেক প্রধান বিচারপতি নুরে আলম চৌধুরী, ব্যবসায়ী রত্না চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক প্রদীপ কুমার দত্ত এবং কলকাতা শাখার ডিজিএম ও প্রধান নির্বাহী (ইন্ডিয়া অপারেশন) সরোয়ার হোসেন এবং ব্যবসায়ী আনোয়ার মকসুদ, কিশোর কুমার মুন্দ্রা, আরিফুর রহমান, গুরুদাস দাস বক্তব্য দেন। উল্লেখ্য, ১৯৭৪ সালের ২ সেপ্টেম্বর সোনালী ব্যাংকের কলকাতা শাখার যাত্রা শুরু হয়। এরপর ২০০১ সালে পশ্চিমবঙ্গেরই দার্জিলিং জেলার শিলিগুড়ি মহকুমা শহরে আরেকটি শাখা খোলা হয়।