সোনালী ব্যাংকের চকবাজার শাখায় অনলাইনে ব্যাংকিং শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোনালী ব্যাংক লিমিটেড ঢাকার চকবাজার শাখা অনলাইন ও এসএমএস ব্যাংকিংয়ের আওতায় আনা হয়েছে। সাংসদ মোস্তফা জালাল মহিউদ্দিন সম্প্রতি শাখাটির অনলাইন ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের ডিএমডি মুশতাক আহমদ, উপমহাব্যবস্থাপক মো. সাখাওয়াত হোসেন এবং শাখাপ্রধান মল্লিক আবদুল্লাহ আল মামুন। চকবাজার শাখাসহ সোনালী ব্যাংকের মোট ৭৬টি শাখাকে অনলাইন ব্যাংকিংয়ের আওতায় আনা হয়েছে। প্রধান অতিথি তাঁর বক্তব্যে রাষ্ট্রীয় মালিকানাধীন এ ব্যাংকের সব শাখাকে দ্রুত অনলাইনের আওতায় আনার আহ্বান জানান। মুশতাক আহমদ জানান, সোনালী ব্যাংকের সব শাখাকে ইতিমধ্যেই কম্পিউটারের আওতায় আনা হয়েছে এবং শিগগিরই দেশের প্রতিটি শাখাকেই অনলাইনের আওতায় আনা হবে। বিজ্ঞপ্তি।