সোনালী ব্যাংকের ঢাকা ও ময়মনসিংহ অঞ্চলের ব্যবসায়িক সভা
সোনালী ব্যাংক লিমিটেডের ঢাকা ও ময়মনসিংহ অঞ্চলের ব্যবসায়িক পর্যালোচনা ও এক মতবিনিময় সভা গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয় এ সভা। এতে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবীর সভাপতিত্ব করেন।সভায় অন্যদের মধ্যে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. আতিকুর রহমান, মো. মাইনুল হকসহ ঢাকা ও ময়মনসিংহের মহাব্যবস্থাপকের কার্যালয়ের অধীন সব মহাব্যবস্থাপক (জিএম), উপমহাব্যবস্থাপক (ডিজিএম) এবং প্রিন্সিপাল অফিস, আঞ্চলিক কার্যালয় ও করপোরেট শাখার প্রধানেরা উপস্থিত ছিলেন।সভায় ব্যাংকের বিগত নয় মাসের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা করা হয়। এ লক্ষ্যে সভায় দিকনির্দেশনা দেওয়া হয়।সভায় বছরের অবশিষ্ট সময় ব্যাংকের মুনাফা অর্জনের লক্ষ্যমাত্রা পূরণ, আমানত সংগ্রহ, কৃষি বা ক্ষুদ্রঋণ প্রদান, নতুন ঋণ বিতরণ এবং আদায় বাড়িয়ে শ্রেণীকৃত ঋণের হার এক অঙ্কে নামিয়ে আনার বিষয়ে জোর দেন। এছাড়া গ্রাহকসেবার মানোন্নয়নের মাধ্যমে সেবা খাত থেকে অধিক আয় ও সব শাখাকে দ্রুত কম্পিউটারাইজেশনের আওতায় আনার ওপর গুরুত্বারোপ করা হয়। বিজ্ঞপ্তি।