সোনালী ব্যাংকের নতুন এমডি হলেন প্রদীপ কুমার দত্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রদীপ কুমার দত্ত দেশের সবচেয়ে বড় বাণিজ্যিক ব্যাংক সোনালী ব্যাংক লিমিটেডের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে গত রোববার যোগ দিয়েছেন।প্রদীপ কুমার ১৯৭৭ সালে সোনালী ব্যাংকে সিনিয়র অফিসার (শিক্ষানবিশ) হিসেবে যোগ দিয়ে কর্মজীবন শুরু করেন। ২০০৩ সালে জিএম হিসেবে পদোন্নতি পেয়ে বাংলাদেশ কৃষি ব্যাংকে যোগ দেন এবং ২০০৫ সালে আবার সোনালী ব্যাংকে ফিরে আসেন। ২০০৮ সালে তিনি সোনালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদোন্নতি লাভ করেন। আর ২০১০ সালে এমডি হিসেবে রাকাবে যোগ দেন। প্রদীপ কুমার দত্ত ১৯৭৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফলিত রসায়ন শাস্ত্রে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি দেশে-বিদেশে ব্যাংকিং বিষয়ে বেশ কিছু প্রশিক্ষণ কর্মশালায় যোগ দেন। বিজ্ঞপ্তি